১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামের ২ ম্যাজিস্ট্রেট আদালত স্থানান্তরের বিরুদ্ধে রিট আবেদন

স্থানান্তরের বিষয়ে আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 09:06 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

সাতকানিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম জেলা সদর থেকে সাতকানিয়ায় স্থানান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন হয়েছে। 

রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চে এই রিট আবেদনের শুনানি হয়েছে। 

আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে রিটকারীর আইনজীবী জানান। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. বদরুদ্দোজা বাদল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই আদালত স্থানান্তরের বিষয়ে আইন মন্ত্রণালয়ের জারি করা গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করেছেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সম্পাদক। 

“রিটে বলা হয়, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হয়েছে। এ অবস্থায় সাতকানিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও লোহাগাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থানান্তর করে আইন মন্ত্রণালয় কোনো গেজেট জারি করতে পারে না। তাই গেজেটটি চ্যালেঞ্জ করা হয়েছে।”