১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের চাচা তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2026, 11:57 AM

Updated : 16 Sep 2026, 01:02 PM

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এনামুল হক মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮৮ বছর।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে বলে পুলিশ সদর দপ্তর এক বার্তায় জানিয়েছে।

এতে বলা হয়, বাদ জোহর রাজারবাগে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হবে।

এনামুল হক ১৯৯১ সালের অক্টোবর থেকে ১৯৯২ সালের জুলাই পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। এরপর ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য ছিলেন তিনি। 

কর্মজীবনে এনামুল ঢাকা মহানগর পুলিশের কমিশনার, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।

লেখক অনামিকা হক লিলি তার সহধর্মিণী। এ দম্পতির এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। 

রাজশাহীর গোদাগাড়ীর ছেলে এনামুল হকের ভাতিজা রেহান আসিফ আসাদ বর্তমানে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। 

প্রয়াতের ভাই ব্যারিস্টার আমিনুল হক ২০০১ সালে খালেদা জিয়া সরকারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার আরেক ভাই, আসাদের বাবা আসাদুজ্জামান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।