১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিরপুরে বেনারসি পল্লিতে আগুন

দুটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আন বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

মিরপুরে বেনারসি পল্লিতে আগুন
.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 02:31 AM

Updated : 26 Aug 2026, 03:10 PM

ঈদের আগে ভরা বেচাকেনার মৌসুমে আগুন লেগেছে রাজধানীর মিরপুরের বেনারসি পল্লিতে।

 রোববার রাত ১টা ২০ মিনিটের দিকে সেখানে আগুন লাগে। 

পরে দুটি ইউনিট প্রায় ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ বলেন, মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লিতে রাত ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট সেখানে যায়। 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য দিতে পারেননি তিনি।