১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পুলিশের উচ্চপদস্থ ৩০ কর্মকর্তা বদলি

তাদের মধ্যে সিআইডির ডিআইজি মোল্যা নজরুল ইসলাম রয়েছেন, যাকে রাজশাহী পুলিশ একাডেমি সারদার বদলি করা হয়েছে।

পুলিশের উচ্চপদস্থ ৩০ কর্মকর্তা বদলি
ফাইল ছবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 12:10 AM

Updated : 10 Sep 2026, 12:19 PM

পুলিশে রদবদলের অংশ হিসেবে উপ মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের চলমান বদলি, পদোন্নতি, বাধ্যতামূলক অবসর ও চাকরিচুত্যির সিদ্ধান্তের মধ্যে এবার বড় রদবদলের আদেশ এল।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করে, যাদের মধ্যে সিআইডির ডিআইজি মোল্যা নজরুল ইসলাম রয়েছেন। তাকে রাজশাহী পুলিশ একাডেমি সারদার বদলি করা হয়েছে।

অন্য কর্মকর্তারা অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার।