১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১ মার্চ গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমির খসরু।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 09:03 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফিরেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তার একান্ত সহকারী শহীদুজ্জামান জানান, বুধবার দুপুরে বাসায় ফেরেন মন্ত্রী। ডাক্তারা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

“তিনি জরুরি দাপ্তরিক কাজ হাসপাতালেও করেছেন, এখন বাসায় থেকেও করছেন।”

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১ মার্চ গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমির খসরু।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন।