Published : 05 Jul 2026, 12:38 PM
জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সচিবালয়ে রোববার সকালে প্রধানমন্ত্রী এই স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন বলে তার উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানিয়েছেন।
তিনি বলেন, ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী এই স্মারক ডাক টিকেট উন্মোচন করেছেন।
“১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়েছে।”

স্মারক ডাক টিকেট উন্মোচনের সময়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব শহীদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব বিলকিস জাহার রিমি উপস্থিত ছিলেন।
সোমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস। বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।