১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাইলস্টোন ট্যাজেডি: সুস্থ্ হয়ে বাড়ি ফিরল আরেক শিক্ষার্থী

তাকে তার বাবা সুকুমার ঘোষ বাড়ি নিয়ে গেছেন, বলেন এক চিকিৎসক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 06:55 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহত আরেকজন শিক্ষার্থী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে।

শ্রেয়া ঘোষ নামে তৃতীয় শ্রেণির এ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটউটে ভর্তি ছিল। আগুনে তার শরীরের ৭ শতাংশ পুড়ে যায়।

শনিবার তাকে ছাড়পত্র দেওয়ার কথা বলেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় শনিবার শ্রেয়াকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তাকে তার বাবা সুকুমার ঘোষ বাড়ি নিয়ে গেছেন।”

এ নিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল।

গেল ২১ জুলাই প্রশিক্ষণে থাকা বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনে আছড়ে পড়ে। এ ঘটনায় এ পর্যন্ত শিক্ষার্থীসহ ৩৪ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই শিশু। 

পুরনো খবর:

মাইলস্টোনের শিক্ষার্থীদের 'ট্রমা' কাটবে কী করে

কী ঘটেছে মাইলস্টোনে, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা