২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সৌদি সেনাপ্রধানের আমন্ত্রণে এই সফরে গিয়েছিলেন তিনি।

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2023, 07:27 PM

Updated : 28 May 2023, 07:27 PM

সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

পাঁচ দিনের সফর শেষে শনিবার তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

কমান্ডার অব রয়াল সৌদি ল্যান্ড ফোর্সেস লেফটেন্যান্ট জেনারেল ফাদ বিন আব্দুল্লাহ আল-মোতাইরের আমন্ত্রণে গত ২৩ মে সৌদি আরব যান সেনাবাহিনী প্রধান।

সফরকালে জেনারেল ফাদ বিন আব্দুল্লাহসহ রয়াল সৌদি আর্মড ফোর্সের চিফ অব জেনারেল স্টাফ এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরে দুই দেশের সামরিক প্রশিক্ষণ ও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও সৌদি আরবের রিয়াদে আর্মড ফোর্সেস স্টাফ কলেজ পরিদর্শন এবং পবিত্র ওমরাহ পালন করেছেন সেনাপ্রধান।

এর আগে গত ১৬ থেকে ১৮ মে অনুষ্ঠিত ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) কনফারেন্সে’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করেন জেনারেল এস এম শফিউদ্দিন।