এফডিআই প্রণোদনা স্কিম নীতিমালা অনুমোদন
‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ নীতিমালা অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রণোদনার মাধ্যমে প্রবাসীসহ সকল বাংলাদেশি নাগরিককে এফডিআই আনার ক্ষেত্রে অবদান রাখতে সরকার এ নীতিমালা প্রণয়ন করেছে।
‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা ও গবেষণার পরিধি বাড়াতে মুনাফাভিত্তিক কিংবা অমুনাফাভিত্তিক কোম্পানি বা সংগঠন গঠনের বিধান রয়েছে সেখানে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।
