১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাসিনার আমলে রাজউকের ফ্ল্যাট-প্লট বরাদ্দের হিসাব চায় সরকার

তিন মাসের মধ্যে এই নিরীক্ষা শেষ করার জন্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 07:32 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্লট, ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ আয়-ব্যয়ের হিসাব যাচাইয়ের জন্য নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মাধ্যমে ২০০৯ হতে ২০২৪ পর্যন্ত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাব যাচাই করতে বলা হয়েছে। 

তিন মাসের মধ্যে এই নিরীক্ষা শেষ করার জন্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে বলে রোববার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গতবছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজউকের ফ্ল্যাট ও প্লট বরাদ্দে ব্যাপক ‘অনিয়মের’ অভিয়োগ ওঠে।

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিার পরিবারের বিরুদ্ধে মামলা আদালতের বিচারাধীন।

এছাড়া সম্প্রতি ‘অনিয়মের’ মাধ্যমে ধানমন্ডিতে সচিব পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দের অভিযোগ ওঠেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের ‘অ্যালোকেশন অব ফাংশনস’, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের কর্মকর্তাদের ‘চার্টার অব ডিউটিস’ এবং গত ২৩ এপ্রিল মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরকে রাজউকের কার্যক্রমের নিরীক্ষায় কিছু নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। এগুলো হল-