১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে বিএনপির ফরম বিক্রি শুক্রবার শুরু

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টা থেকে ফরম সংগ্রহ করা যাবে; মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির ফরম বিক্রি শুক্রবার শুরু
প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানস্থল দক্ষিণ প্লাজা প্রাঙ্গণ এখন ছেয়ে গেছে বাহারি ফুলে। ছবি: মাহমুদ জামান অভি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2026, 01:16 AM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুক্রবার থেকে শুরু হবে।

বৃহস্পতিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য দিয়ে বলেন, বেলা ১১টা থেকে ফরম সংগ্রহ করা যাবে। মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

ফরম সংগ্রহের পর আগ্রহীদের তা ১২ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। জমা দেওয়ার সময়ে জামানত দিতে হবে ৫০ হাজার টাকা।

আগামী ১২ মে ভোটের দিন রেখে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি। এর মধ্যে ক্ষমতাসীন দল বিএনপির জন্য ৩৬টি এবং বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।