১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছিনতাইকারীর হাত ফসকে ছুরিকাঘাত, প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

নিহতের নাম পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 02:32 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

ঢাকার কদমতলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর আরেক ছিনতাইকারী নিহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

কদমতলীর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে শনিবার এ ঘটনা ঘটে বলে কদমতলী থানার পরিদর্শক সজীব কুমার বাড়ৈ জানিয়েছেন।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে আনুমানিক ৩৫ বছর বয়সী নিহত ওই যুবককে ‘ছিনতাইকারী’ বললেও তার বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পরিদর্শক সজীব বলেন, "ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। এদের মধ্যে এক পথচারীকে জাপটে ধরে তার কাছ থেকে জিনিসপত্র টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা।

"তারা চিৎকার করলে এক পর্যায়ে, সুইচ গিয়ার দিয়ে পথচারীকে আঘাত করতে গেলে তাকে জাপটে ধরা পেছনে থাকা ছিনতাইকারীর হাতের নিচ দিয়ে বুকের পাশে ছুরির আঘাত লাগে। সে সময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে ছিল।"

পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ চলছে বলেও পরিদর্শক সজীব জানিয়েছেন।

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা, এবার সর্বোচ্চ ২ লাখ টাকা