Published : 03 Sep 2026, 01:54 AM
বাংলাদেশ ব্যাংকের এক যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত ৯টার পর হালিশহর থানাধীন উত্তর আগ্রবাদের রমনা আবাসিক এলাকার ওই বাসা থেকে মোহাম্মদ ছায়েদুর রহমান নামের ওই কর্মকর্তার লাশ উদ্ধারের তথ্য দেয় পুলিশ।
হালিশহর থানার ওসি জয়নাল আবেদিন মণ্ডল বলেন, ৫৫ বছর বয়সি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুরের মরদেহ উদ্ধারের সময় ওই বাসায় কেউ ছিলেন না।
“পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে আমরা বাসায় গিয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।“
প্রাথমিকভাবে পুলিশের ধারণা ব্যাংক কর্মকর্তা ছায়েদুর আত্মহত্যা করে থাকতে পারেন।
ওসি জয়নাল বলেন, “তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছি না। উনার পরিবারের সদস্যরা আছেন, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব।"