২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ননক্যাডার ১৮২৫ পদে নিয়োগে আবেদন শুরু ২৭ ফেব্রুয়ারি

অনলাইনে আবেদন করা যাবে ২০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 10:30 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে ৮২টি ক্যাটাগরির ১৮২৫টি ননক্যাডার পদে নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নবম থেকে দ্বাদশ গ্রেডে বেতনের এসব পদে নিয়োগ পেতে আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২০ মার্চ পর্যন্ত। 

বৃহস্পতিবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের বিস্তারিত তুলে ধরা হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিজ্ঞপ্তির অধীনে ৯ম থেকে ১২তম গ্রেডে ৮২ ক্যাটাগরিতে ১৮২৫টি পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে এবং ২০ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আর ২৩ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। 

আবেদন করার ঠিকানা

http://bpsc.teletalk.com.bd

https://www.bpsc.gov.bd

নবম ও দশম গ্রেডের পদগুলোর জন্য ২০০ টাকা ও একাদশ গ্রেডের পদগুলোর আবেদনের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে ফি ধরা হয়েছে ৫০ টাকা। 

নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নির্দেশিকা