১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুর্গা পূজা: আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে ‘সীমিত আকারে’

ঈদের ছুটিতেও সীমিত পরিসরে সেবা চালু ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 02:01 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

দুর্গা পূজার ছুটির মধ্যে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে ‘সীমিত আকারে’ আমদানি ও রপ্তানির কার্যক্রম চলবে।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্য ‘নিরবচ্ছিন্ন’ রাখার লক্ষ্যে দুর্গা পুজার ১ ও ২ অক্টোবর সরকারি ছুটির দিনে আমদানি ও রপ্তানি কার্যক্রম ‘সীমিত আকারে’ চলমান রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

এর অনুলিপি দেশের সকল কাস্টম হাউজ ও শুল্ক স্টেশনে পাঠানো হয়েছে; সকল আমদানি ও রপ্তানির সঙ্গে সম্পৃক্ত সকল সরকারি দপ্তর ও বণিক সংগঠনকে পাঠানো হয়েছে।

এর আগে ঈদের ছুটিতেও সীমিত পরিসরে কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন চালু ছিল।