পল্টনের আগুন নিয়ন্ত্রণে
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।
ঢাকার পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজের আগুন নিয়ন্ত্রণে এসেছে সোয়া ঘণ্টা বাদে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানিয়েছেন সংস্থাটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে চারতলা ভবনটির দ্বিতীয় তলার একটি ল' চেম্বারে অগ্নিকাণ্ড ঘটে।
"খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে পর্যায়ক্রমে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।"
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
মানিকগঞ্জ হাউজের আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
