১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহবাগে ফুলবিক্রেতা শিশুকে 'ধর্ষণ', তরুণ আটক

বুধবার রাত আটটার দিকে বারডেম হাসপাতালের উল্টাদিকে মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটিকে ধর্ষণ করা হয়।

শাহবাগে ফুলবিক্রেতা শিশুকে 'ধর্ষণ', তরুণ আটক
প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2025, 02:00 PM

Updated : 26 Aug 2026, 11:36 AM

ঢাকার শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছর বয়সী এক পথশিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।

রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম জানিয়েছেন, বুববার রাত সাড়ে আটটার দিকে ওই ঘটনার পরপরই ১৯ বছর বয়সী রায়হানকে আটক করেছে পুলিশ।

মেয়েটি শাহবাগ এলাকায় তার নানীর সাথে থাকত। সে ওই এলাকায় ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করত। 

তারেকুল বলেন, “রাতে বারডেম হাসপাতালের উল্টাদিকে মেট্রোরেল স্টেশনের নিচে শিশুটিকে ধর্ষণ করা হয়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে ঘটনা দেখতে পেয়ে ওই ছেলেটিকে আটকে রাখে।“

পরে পুলিশ খবর পেয়ে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং রায়হানকে আটক করে বলে জানিয়েছেন তারেকুল।

রায়হান এই শহরের একজন ভাসমান মানুষ জানিয়ে তারেকুল বলেছেন, এ ঘটনায় মামলা দায়েরের কাজটি প্রক্রিয়াধীন আছে।