০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

১০ অতিরিক্ত পুলিশ সুপার বদলি

তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার ছাড়তে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Sep 2026, 02:43 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।

এসবির মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে, গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে, কিশোরগঞ্জ কটিয়াদী সার্কেলের মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে পাঠানো হয়েছে।

এসবির মাহিন ফরাজীকে বরিশাল গৌরনদী সার্কেলে, পুলিশ সদর দপ্তরের তানজিনা চৌধুরীকে সিআইডিতে, র‍্যাবের এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে বদলি করা হয়েছে। 

গাইবান্ধা বি সার্কেলের শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুর কালীগঞ্জ সার্কেলে ও বরিশাল গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বিএমপির অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের এক আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার ছাড়তে বলা হয়েছে। তা না হলে ২০ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।