একসঙ্গে সিনিয়র সহকারী সচিব হলেন প্রশাসনের ২৬৪ জন
সংসদ নির্বাচনের আগে যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে।
প্রশাসনে পদোন্নতি ও রদবদলের মধ্যে এবার ২৬৪ জন কর্মকর্তাকে একসঙ্গে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে বিএনপি সরকার।
মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা-১৯৮১ এর ৫ (বি) বিধি অনুসারে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “পদোন্নতিপ্রাপ্তরা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর ই-মেইলে যোগদানপত্র পাঠাবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।
“জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একসঙ্গে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করল অন্তর্বর্তীকালীন সরকার।
গেল ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর প্রশাসনে একসঙ্গে ২৬৪ জন কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হল।
এর আগে দুই দফায় চার সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিএনপির নতুন সরকার। এছাড়া চুক্তিভিত্তিক নয় সচিবের চাকরি যায়। এছাড়া পাঁচ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়।
