Published : 01 May 2026, 07:52 PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার ভোর ৬টার দিকে অধিদপ্তরে আগুন লাগে; দুপুরের ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এর পেছনে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখতে বলেন পুলিশকে। তদন্ত করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী।
আগুন লাগার স্থান পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।