০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকতার কাঠামোকে ‘সম্মানের জায়গায়’ নিতে হবে: মাহফুজ

“সাংবাদিকদের সঠিক মর্যাদা না দিলে তারা কোনো একটা গোষ্ঠী কিংবা সরকারের পাপেট হয়ে যায়,” বলেন তথ্য উপদেষ্টা।

সাংবাদিকতার কাঠামোকে ‘সম্মানের জায়গায়’ নিতে হবে: মাহফুজ
ছবি: পিআইডি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 11:16 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

সাংবাদিকতার ‘কাঠামোকে সম্মানজনক জায়গায় নিয়ে যেতে হবে’ বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। 

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক অনুষ্ঠানে তিনি বলেন, “সাংবাদিকদের সঠিক মর্যাদা না দিলে তারা কোনো একটা গোষ্ঠী কিংবা সরকারের পাপেট হয়ে যায়। তাই  সরকারের জায়গা থেকে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরুক্ষার জন্য ফ্রেইমওয়ার্ক তৈরি করতে হবে।”

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে ডিআরইউ সদস্যদের বীমা চুক্তি উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

তথ্য উপদেষ্টা বলেন, “সাংবাদিকদের সম্মানজনক জীবন দিতে হবে। তাই পাবলিক-প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে এক রকম সহযোগিতা তৈরি করতে হবে। যারা যোগ্য, তারা যেন ট্রাস্টের টাকা পান, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।” 

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজিম উদ্দিন বলেন, “২ হাজারের মতো প্রতিবেদক ন্যাশনাল লাইফের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। দুই হাজার সাংবাদিক যেকোনো কঠিন রোগে আক্রান্ত হলে ন্যাশনাল লাইফ এগিয়ে আসবে। ডিআরইউকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করা হবে।” 

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইবি) প্রেসিডেন্ট সাইদ আহমেদ বলেন, “বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনে আগে কখনো ঠিক মতো নির্বাচন হয়নি। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।”

তিনি বলেন, “সারা পৃথিবীতে ইনস্যুরেন্স হচ্ছে অর্থনীতির একটি অন্যতম খাত। অন্যান্য দেশের অর্থনীতিতে বীমার প্রবৃদ্ধি চার শতাংশের বেশি। তবে আমাদের দেশে তা ১ শতাংশেরও কম।”

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের গ্রুপ বীমার আওয়তায় থাকবেন ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউয়ের ২০০০ হাজার সাংবাদিক। স্বাভাবিক মৃত্যু হলে ৩ লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে ৩ লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানি হলে ১ লাখ টাকা এবং কোনো অস্ত্রোপচার হলে ৭০ হাজার টাকা পাবেন ডিআরইউ তারা।  

চুক্তিটি এক বছরের জন্য করা হয়েছে। পরবর্তী সময়ে প্রিমিয়াম দিয়ে নিয়ম মেনে এ চুক্তির সময় আরও বাড়ানো হবে।