১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডি লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযানে ফুটপাত ও উন্মুক্ত স্থানে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে জরিমানা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 08:52 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। 

মঙ্গলবার ওই অভিযানে লেক এলাকায় অবৈধ অস্থায়ী স্থাপনা, টং দোকান ও হকারদের উচ্ছেদের পাশাপাশি জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত। 

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় বলে নগর কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।

অভিযানে ফুটপাত ও উন্মুক্ত স্থানে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে চারটি মামলায় ৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, জনসাধারণের জন্য ও লেকের নান্দনিক পরিবেশ বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।