১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্কুলে ভর্তিতে লটারি ১৭ ডিসেম্বর

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই দিন কেন্দ্রীয়ভাবে লটারি হবে।

স্কুলে ভর্তিতে লটারি ১৭ ডিসেম্বর
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ওই দিন কেন্দ্রীয়ভাবে লটারি হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2024, 07:14 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে আবেদনকারীরা কে কোন স্কুল পাচ্ছেন, তা নির্ধারিত হবে আগামী মঙ্গলবার।

এদিন সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের স্কুল নির্ধারণ হবে বলে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দেশের সব সরকারি স্কুল এবং মহানগর ও জেলা সদরের বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ শিক্ষার্থী আবেদন করেছেন। তারা সবাই এখন সেই লটারির অপেক্ষায়।

গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা। ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেন।

এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন শিক্ষার্থী। আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।

এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট ফাঁকা আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৩৮৯টি।

ভর্তি কমিটি বলছে, ৬৮০টি সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল আবেদনকারীরা পছন্দ দিয়েছেন ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।

মহানগর ও জেলা সদরের ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে শূন্য আসন রয়েছে ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি। বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। সেই হিসাবে ভর্তির পরও বেসরকরি স্কুলে আসন শূন্য থাকবে। 

পুরনো খবর-

সরকারি স্কুলে ভর্তি৮ দিনেই আসনের ৩ গুণ আবেদন