১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেলে দালাল সন্দেহে ৪০ জন আটক

আটকদের ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিও রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 05:01 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থেকে দালাল সন্দেহে ৪০ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে তাদেরকে আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, “আমরা ৪০ জনকে আটক করে নিয়ে এসেছি। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের কাছে দেওয়া হয়েছে। আদালত তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

আটকদের ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিও রয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের ছাড়িয়ে নিতে দুপুরে বিভিন্ন কোম্পানির লোকজনকে থানার সামনে ভিড় করতে দেখা গেছে।

এ ব্যাপারে ওসি বলেন, “আটকদের মধ্যে দালাল রয়েছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভও রয়েছেন।”