Published : 10 Nov 2025, 08:32 PM
রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমণ্ডি ল্যাবএইডের কাছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ওই বাসে আগুন জ্বলার খবর পায় ফায়ার সার্ভিস।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে রওনা দিলেও রাত ৮টার দিকেও তারা সেখানে পৌঁছতে পারেনি।
“ভয়াবহ ট্রাফিক জ্যামের কারণে তারা পৌঁছাতে পারছে না। আমরা পুলিশকে বলেছি রাস্তা ক্লিয়ার করতে, কিন্তু কোনো ফল পাচ্ছি না।”
ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম রাত সোয়া ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে।”
কারা ওই বাসে আগুন দিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
তবে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ঘোষণার মধ্যে সোমবার সকাল থেকে অন্তত তিন জায়গায় বাসে আগুন দেওয়া হল। এছাড়া তিন জায়গায় ককটেল ফাটানোরও খবর দিয়েছে পুলিশ।
পুরনো খবর