১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারিন্দায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে যুবকের মৃত্যু

সেলিমের বাবা-মায়ের অবস্থাও ‘আশঙ্কাজনক’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 01:22 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় এসির গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ যুবকের মৃত্যু হয়েছে।

মোহাম্মদ সেলিম নামের ৩৩ বয়সী ওই যুবক শরীরে শতভাগ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন।

এর আগেরদিন রাতে ১ টার দিকে ওই বাসায় বিস্ফোরণে সেলিমসহ তার বাবা মোক্তার বেপারী (৫৫) ও মা মোছা. সেলিনা আক্তার (৪৫) দগ্ধ হন। দুর্ঘটনার পরপরই তাদেরকে দগ্ধ অবস্থায় তাদেরকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।

মোক্তার বেপারী শরীরের ২২ শতাংশ ও সেলিনা ২০ শতাংশ পোড়া নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দুজনের অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছেন শাওন বিন রহমান।