Published : 22 Jun 2026, 06:23 PM
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) চালু করা হয়েছে ‘মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব’।
সোমবার ঢাকার শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে এনইসি ভবনে এক কর্মশালায় এ তথ্য দিয়ে ল্যাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
ল্যাবের বিষয়ে অংশীজনদের অবহিত করা ও মতামত নেওয়ার জন্য ওই কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, “এ ল্যাব বিবিএসকে শুধু তথ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, বরং আধুনিক ডাটা সার্ভিস প্রদান করা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সুসংহত করবে।
“এ ল্যাব গবেষণা ও নীতি বিশ্লেষণের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। একইসঙ্গে তথ্যের গোপনীয়তা ও জনআস্থা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেন, “এ ল্যাবের মাধ্যমে সকল মাইক্রোডেটা শুমারির ক্ষেত্রে ৫ শতাংশ এবং জরিপের ক্ষেত্রে ১০০ শতাংশ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে। তবে কোনো ‘র’ (প্রাথমিক) মাইক্রোডেটা ল্যাবের বাইরে নেওয়া যাবে না।
“শুধু রিভিউ কমিটি যাচাই করা অনুমোদিত টেবিল, গ্রাফ, কোড এবং বিশ্লেষণাত্মক আউটপুট ব্যবহারকারীদের দেওয়া হবে।”
বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলামও উপস্থিত ছিলেন।