১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাইভে এসে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছিলেন প্রিন্স মামুন, ফাঁসলেন মামলায়

"তোমরা রুম থেকে বের হয়ে যাও, আমি এখন সুইসাইড করবো।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 01:15 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা কন্টেন্ট ক্রিয়েটর আবদুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে এবার আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। 

এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী পলাশ চন্দ্র রায়।

গেল ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেইসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

এরআগে কোটি টাকা যৌতুক চেয়ে মারধরের অভিযোগ এনে আরেকটি মামলা করেন মোহনা। ওই মামলায় গেল ২৪ জুলাই জামিন আবেদন নাকচ করে মামুনকে কারাগারে পাঠানো হয়। 

এর পরদিনবি অর্থাৎ ২৫ জুলাই মামুনকে আত্মহত্যার চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান। তখন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এই দিন ঠিক করে দেন। 

এদিন শুনানিতে মামুনকে আদালতে হাজির করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে মোহনা বলেন, গত ২৩ জুলাই রাত অনুমান ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ১১ নম্বর রোডের বাসায় প্রিন্স মামুন ফেইসবুক লাইভে আসেন। 

“লাইভে এসে বেডরুমের সিলিং ফ্যানের সাথে তার (মোহনা) ব্যবহৃত শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করবেন এবং বাদী ও তার পরিবার দায়ী থাকবে-এসব কথা লাইভে বলতে থাকে। লাইভ দেখে বাদী (মোহনা) দ্রুত আসামির বাসায় গিয়ে দেখতে পান, প্রিন্স মামুন সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন এবং চিৎকার করে বলছেন, "তোমরা রুম থেকে বের হয়ে যাও, আমি এখন সুইসাইড করব।”

পরবর্তীতে মোহনার মা তার ধর্মভাই আব্দুল মোমিন ও লিখন এবং আসামি মামুনের বাবা-মায়ের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশি সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রিন্স মামুন 'ওমরাহ হজে', গ্রেপ্তারি পরোয়ানা

কোটি টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে মারধরসেই প্রিন্স মামুন কারাগারে