১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কচুয়ার স্কুলে ফিরছে শিক্ষামন্ত্রীর নাম

“২০২১ সালে শিক্ষা প্রতিষ্ঠানটির নাম বদলে চাঙ্গিনী নাগপুর উচ্চবিদ্যালয় করা হয়,” বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 08:24 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নাম আবারও ফিরছে চাঁদপুরের কচুয়া উপজেলার ‘চাঙ্গিনী-নূরপুর উচ্চ বিদ্যালয়ে’। 

২০০৫ সালে শিক্ষামন্ত্রীর নামে প্রতিষ্ঠিত স্কুলটির নাম বদলে ‘ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয়’ করার বিষয়ে সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। 

বৃহস্পতিবার এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০০৫ সালে আমাদের স্কুলটি আ ন ম এহছানুল হক মিলনের নামে হয়। এরপর ২০২১ সালে প্রতিষ্ঠানটির নাম বদলে চাঙ্গিনী নাগপুর উচ্চবিদ্যালয় করা হয়। 

“গত ৫ মার্চ আমরা প্রতিষ্ঠানের নাম আবারও পরিবর্তন করে আ ন ম এহছানুল হক মিলন উচ্চ বিদ্যালয় করার আবেদন করি।”