টানা ১১ ঘণ্টা অফিসে প্রধানমন্ত্রী
ঈদের প্রথম কর্মদিবসে বিভিন্ন বৈঠক, সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কাজকর্ম সেরেছেন প্রধানমন্ত্রী।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে নিজের দফতরে যান তিনি, সচিবালয় থেকে বের হয়ে যান ৭টা ৫৩ মিনিটে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মদিবসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। সেইসঙ্গে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সভা, ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও জরুরি সভা করেছেন প্রধানমন্ত্রী।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, বিকালে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজ– সবমিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে সময় অতিক্রান্ত হয়েছে প্রধানমন্ত্রীর।
