১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়নি: আইন মন্ত্রণালয়

প্রকাশিত খবর নিয়ে প্রতিবাদলিপিতে এ কথা বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 02:58 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক প্রতিবাদলিপিতে বলা হয়, ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে আইন উপদেষ্টার গত ১৬ জুনের বক্তব্য কিছু পত্রিকায় বিচ্ছিন্নভাবে প্রকাশিত হয়েছে। ফলে এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, সেদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, সময়মতো রাজনৈতিক দল, ছাত্রনেতৃত্ব ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়ে ‘কী করা যায়’ তা চিন্তা করা হবে।

দীর্ঘ সময় ধরে দেশে গুম, খুন, হত্যার মত নানা রাষ্ট্রীয় অপরাধের ফলে সামাজিক ও রাজনৈতিক যে ‘ক্ষত’ তৈরি হয়েছে, তা সারাতে এবং অপরাধীদের ‘শোধরাতে’ দক্ষিণ আফ্রিকার আদলে ‘ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশন কমিশন’ গঠনের আলোচনা চলছে বেশকিছু দিন ধরে।  

আইন মন্ত্রণালয় বলছে, উপদেষ্টা তার বিভিন্ন সময়ের বক্তব্যেও বলেছেন, এধরনের কমিশন গঠনের কথা ভাবা যেতে পারে জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যার বিচার হওয়ার পর এবং গণ-অভ্যুত্থানে পতিত দলটির নেতাদের অনুশোচনা প্রকাশ সাপেক্ষে। 

“তার বক্তব্য ছিল, গণহত্যাকারীরা যে জাতি থেকে বিচ্ছিন্ন ও পরিত্যাজ্য এটি প্রতিষ্ঠার জন্যও এধরনের কমিশন গঠনের কথা ভাবা যায়।”