১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ‘এজেডইসি’ সামিটে প্রধানমন্ত্রী

“কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 04:06 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

জলাবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এবং এশীয় অঞ্চলে কার্বন নিঃসরন কমিয়ে আনার লক্ষ্যে আয়োজিত ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস (এজেডইসি) অনলাইন সামিটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বেলা ১২টায় সংসদ ভবনে কার্যালয় থেকে প্রধানমন্ত্রী এই সম্মেলনে অংশ নেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সামিটে ভার্চুয়ালি অংশ নেন। সম্মেলনটি বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী হয়েছে। এই সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন।”

একই সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সম্মেলনে অংশ নেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস  অনলাইন সম্মেলনে সভাপতিত্ব করেন জাপানের সানায়ে তাকাইচি। সম্মেলনে অংশগ্রহনকারী দেশ হল-ভারত, শ্রীলংকা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর-লেস্তে, দক্ষিন কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া।

সম্মেলনে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) ও  এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রতিনিধিরার অংশ নিয়েছেন।

সেখানে এশিয়ার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা হয়।