১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায় কাজ করবে ১ লাখ স্বেচ্ছাসেবক: ত্রাণমন্ত্রী

“ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে,” বলেন মন্ত্রী।

ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায় কাজ করবে ১ লাখ স্বেচ্ছাসেবক: ত্রাণমন্ত্রী
ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে কথা বলেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 09:11 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবেলায় সারাদেশে ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হচ্ছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন।

ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে, যাতে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়। সেজন্যই প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক মন্ত্রণালয় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করছে।”

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, “প্রশিক্ষণ ব্যক্তিকে দক্ষ করে, পরিণত করে, পরিপূর্ণ করে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীরা সুযোগ পাওয়া মাত্রই আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বে।”

দুর্যোগ ব্যবস্থাপনার মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং মন্ত্রণালয় সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।