বিআইডব্লিউটিএতে ঘুষ: তদন্ত কমিটি করেছে মন্ত্রণালয়ও
ওঠার পর দুই কর্মকর্তা—মো. আব্দুর রহিম ও মো. ওবায়দুল করিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ও।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, তিন সদস্যের এ কমিটি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
‘ঘুষ’ নেওয়ার অভিযোগ ওঠার পর বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তারা হলেন- নৌসংরক্ষণ ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খান।
এ ঘটনায় সেদিন একটি তদন্ত কমিটি করে বিআইডব্লিউটিএ। পরের দিন আরেকটি তদন্ত কমিটি করার কথা জানাল মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নির্দেশে তাৎক্ষণিকভাবে দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
আরও পড়ুন
