০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না শুক্রবার

আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 04:57 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ছয় এলাকায় শুক্রবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ছয় ঘণ্টা।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, নারায়ণগঞ্জে পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন ৭ নম্বর সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে।

সে কারণে শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।