১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রিটার্নিং কর্মকর্তার কাছে কত পোস্টাল ব্যালট পৌঁছল

বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হাতে আসা পোস্টাল ব্যালট পেপার গণনা করা হবে।

রিটার্নিং কর্মকর্তার কাছে কত পোস্টাল ব্যালট পৌঁছল
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 03:04 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে দেশে ও দেশের বাইরে থেকে আসা ১১ লাখ ৩৩ হাজার ৮৪৫ জনের পোস্টাল ভোট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।

বৃহস্পতিবার ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি ব্যালট পাঠানো হয়; এরমধ্যে ভোট দিয়ে দেশে ফেরত এসেছে  ৪ লাখ ৯৮ হাজার ৫২৬৬ জন। আর রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১ জন।

এদিকে দেশের ভেতরে বিভিন্ন স্থানে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জনের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ভোট দিতে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন ৬ লাখ ৪৮ হাজার ২৯৪ জনের।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে  ৪টা পর্যন্ত; পৌস্টাল ব্যালট পৌঁছানোর সময় বাকি রয়েছে আর আড়াই ঘণ্টা।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে  প্রবাসী ভোটারদের তথ্য (দুপুর ২টা পর্যন্ত)

১. ব্যালট দেশে পৌঁছেছে: ৭,৬৬,৮৬২ 

২. ভোটার ব্যালট গ্রহণ করেছেন: ৫,৫৪,২৫৮ 

৩. ভোটদান সম্পন্ন হয়েছে: ৫,৪৩,৭৫১ 

৪. ভোটাররা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছেন: ৫,৩৭,৫৫৪ 

৫. ব্যালট বাংলাদেশে পৌঁছেছে: ৪,৯৮,২৬৬ 

৬. রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন: ৪,৯৫,৫৫১ 

দেশের ভেতরের চিত্র

 ১. বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে পাঠানো ব্যালট: ৭,৬০,৮৯৮ 

২. ভোটার ব্যালট গ্রহণ করেছেন: ৬,৮১,৮১৯ 

৩. ভোটদান সম্পন্ন হয়েছে: ৬,৭৪,৩৭৬ 

৪. ভোটাররা পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দিয়েছেন: ৬,৬৯,৯৫০ 

৫. রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন: ৬,৪৮,২৯৪