১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লঘুচাপ: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

ঝড়ো হাওয়া কমলে ‘বৃষ্টি বাড়বে’।

লঘুচাপ: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 12:19 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় বুধবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে সংকেত দেখাতে বলা হয়েছে।

ওই সতর্কবার্তায় লঘুচাপের কথা তুলে ধরে বলা হয়েছে, এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তাই উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা। তবে পরের দিনও বঙ্গোপসাগরে সতর্ক থাকতে হবে।”

এছাড়া ঝড়ো হাওয়া কমলে বৃষ্টি বাড়বে বলেও জানিয়েছেন তিনি।