১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খামেনির জানাজায় অংশ নিয়ে দেশে ফিরলেন স্পিকার

গত বৃহস্পতিবার তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার।

খামেনির জানাজায় অংশ নিয়ে দেশে ফিরলেন স্পিকার
হাফিজ উদ্দিন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 01:21 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার রাত ১১টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার। সেখানে খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত অনুষ্ঠানে খামেনির আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন স্পিকার।

পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে ইরানি জাতির প্রতি সমবেদনা ব্যক্ত করেন। 

সফরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে দেশটির স্পিকার মোহাম্মদ বাকের কলিবফের ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন। একই সঙ্গে কলিবফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।