১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2025, 03:31 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

তিতাসের গ্যাস লাইন স্থানান্তরের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সেখানে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রীজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

এসময় আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে ধারণা দেওয়া হয়েছে।