Published : 23 Jun 2026, 10:02 PM
চীনের তালিয়ানে রাষ্ট্রীয় ভোজসভায় বিশ্বনেতাদের সঙ্গে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার তালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে নৈশভোজ আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।
নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও অংশ নেন।
বাংলাদেশের সরকারপ্রধান ছাড়াও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসোরিন উচরাল, গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ, মন্টিনিগোরের প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভও ভোজে অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘‘৭ দেশের প্রধানমন্ত্রী সঙ্গে রাষ্ট্রীয়ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে। একসঙ্গে ভোজে ছিলেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের তালিনিয়ানে আসেন। তালিনিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।