Published : 16 May 2026, 12:57 PM
পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য সাভার, আশুলিয়া, হেমায়েতপুর ও চামড়া শিল্পনগরীসহ আশপাশের এলাকায় ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার রাত ১১টা থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের দুই পাশের এলাকায় কোনো শ্রেণির গ্রাহকই গ্যাস পাবেন না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও সংলগ্ন এলাকায় এ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।