২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

হজের প্রাক-নিবন্ধন শুরু, যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

ধর্ম মন্ত্রণালয় বলেছে, হজে যাওয়ার প্রথম ধাপ হল প্রাক-নিবন্ধন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 01:56 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

আগামী ২০২৭ সালের জন্য হজের প্রাক নিবন্ধন শুরু হয়েছে। 

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য দিতে হবে তা জানিয়ে বুধবার একটি পত্র জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

হজে যেতে আগ্রহী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রণালয় বলেছে, হজে যাওয়ার প্রথম ধাপ হল প্রাক-নিবন্ধন। 

প্রাক-নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও চলবে।

হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক।

যারা এর আগে প্রাক-নিবন্ধন করেছেন, কিন্তু ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।

সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে এ বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে।