২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ বিকালেই?

দুই সপ্তাহের মধ্যে ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে এবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2024, 02:59 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কারা লিখিত পরীক্ষায় বসতে পারবেন, সেই তালিকা প্রকাশ হতে পারে বৃহস্পতিবারই।

সরকারি কর্ম কমিশন-পিএসসির দুজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রিলিমিনারি পরীক্ষার ফলের বিষয়ে বিকালে সভায় বসছে পিএসসি। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হলে সভার পরপরই ওয়েবসাইটে ফল প্রকাশ করা হতে পারে।

গত ২৬ এপ্রিল আটটি বিভাগীয় শহরে ৪৬তম বিসিএসের ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ চাকরিপ্রত্যাশী।

সরকারি চাকরিতে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। আবেদন গ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর।

এবার বিসিএস পরীক্ষা দিতে আবেদন করেছিলেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারি ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।