পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান
আগের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম গত ১৮ অগাস্ট সরে দাঁড়ান।
সরকারি কর্ম কমিশন— পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া।
পাঁচ বছরের জন্য তাকে এ পদে বসিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত ১৮ অগাস্ট পিএসসির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান অধ্যাপক মোবাশ্বের মোনেম।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন।
পরের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার।
