Published : 27 Aug 2026, 11:19 PM
রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
পলাতক আসামির নাম মিতু আক্তার। বৃহস্পতিবার সকালে থানা থেকে কৌশলে তিনি পালিয়ে যান।
একটি হত্যা মামলার এই আসামি তিন দিনের রিমান্ডে ছিলেন এবং বৃহস্পতিবার তার রিমান্ডের শেষ দিন ছিল বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি আহমেদ রাজু।
তিনি বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
ওসি রাজু বলেন, এই ঘটনায় এক এসআইসহ চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
এক মাস আগে একটি হত্যা মামলায় মিতুকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করার তথ্য দেন তিনি। ওই নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তুলে ধরেন তিনি।