বায়তুল মোকাররমে ঈদের জামাত পাঁচটি, প্রথমটি ৭টায়
প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের ইমাম মো. মিযানুর রহমান।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার কোরবানির ঈদের পাঁচটি জামাত হবে, যার প্রথমটি হবে সকাল ৭টায়।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান।
দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়; ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা ওয়ালীয়ূর রহমান খান।
সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করবেন ফাউন্ডেশনের মুফতি মো. আবদুল্লাহ।
চতুর্থ জামাত হবে সকাল ১০টায়, যেখানে ইমামতি করবেন ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।
পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০ টা ৪৫ মিনিটে। শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে নামাজ পড়াবেন মো. শহিদুল ইসলাম।
আগামী ২৮ মে সারাদেশে ঈদুল আজহা উদযাপন হবে।
