১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ ৩

মিরপুরে আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 02:16 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

রাজধানীর উত্তরখান এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার ভোর ৬টায় দুবাদিয়া করাইটেক এলাকার আলী হোসেনের বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান।

দগ্ধরা হলেন—গৃহকর্তা আলী হোসেন (৫৫), স্ত্রী হাসনা হেনা (৪৫) ও তাদের সন্তান আঁখি (২৮)।

তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের চিকিৎসক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ দগ্ধ, হাসনা হেনার ৬০ শতাংশ ও আঁখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।”

আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি হাবিবুর রহমান বলেন, “তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমা হয়। পরবর্তীতে বাড়ি মালিক আলী হোসেনের স্ত্রী হাসনা হেনা রান্না করতে আগুন জ্বালালে মুহূর্তে আগুন ঘরে ছড়িয়ে পড়ে। 

“আগুনে তারা দগ্ধ হওয়া ছাড়াও ঘরের ফার্নিচার, লেপ, তোষক, বালিশসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়।”

মিরপুরে দগ্ধ ৩

এদিকে মিরপুর পাইকপাড়ায় একটি বাসায় আগুনে তিনজন দগ্ধ হয়েছে। তারা হলেন—মিরাজ (২৬), বিপ্লব (২৪) ও সুজন (২৪)। 

তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

ইনস্টিটিউটের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, “মিরপুর থেকে তিনজন দগ্ধ হয়ে ইনস্টিটিউট ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।”

মিরপুরের ঘটনাটি কীভাবে ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

মিরপুর থানার ওসি হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের কাছে কোনো তথ্য নেই। কেউ কোনো অভিযোগ করেননি, তথ্যও দেননি।