২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 11:18 AM

Updated : 26 Aug 2026, 11:48 AM

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল, খিলক্ষেতসহ আরও কয়েকটি এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না ১৩ ঘণ্টা।

বিতরণকারী সংস্থা তিতাস বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ২টা পর্যন্ত কুর্মিটোলা হাসপাতাল, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি (নদীর পাড় পর্যন্ত), হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজী ক্যাম্প, কাওলাস্থ বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল এভিয়েশন কোয়ার্টার ও আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।

এছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জসহ আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন ১ -এর ভূগর্ভস্থ বিমানবন্দর ও খিলক্ষেত স্টেশনের অ্যালাইনমেন্ট থেকে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এসব এলাকায় ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে বলে জানিয়েছে তিতাস।  

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।