১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না ডেমরা–রানীমহল এলাকায়

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 09:35 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

রাজধানীর ডেমরা ও আশপাশের কয়েকটি এলাকায় শুক্রবার বিকাল চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 

ডেমরা–রানীমহল–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বিতরণ লাইনের লিকেজ মেরামত ও ভালভ পরিবর্তনের কাজের জন্য ওই সময় গ্যাস বন্ধ রাখার কথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, ১৭ এপ্রিল শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা থানার আওতাধীন সব এলাকা, সানারপাড়া, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। 

ওই সময় আশপাশের কিছু এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। 

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।