Published : 23 Nov 2025, 02:03 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে আগামী মঙ্গলবার বসতে যাচ্ছে ইসি।
অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের শেষ ধাপ হিসেবে ইতোমধ্যে তাদের আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক রোববার বলেন, সকাল ও বিকালে দুই পর্বে ৪০টি করে সংস্থার সঙ্গে সংলাপ হবে।
“আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করবে ইসি।”
এ আয়োজনে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে সংস্থাগুলোর মতামত ও পরামর্শ জানতে চাইবে ইসি। পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো কমিশন পর্যালোচনা করবে।
সকালের পর্বের সংলাপে থাকছে যারা—
চলতি মাসের প্রথম সপ্তাহে ৬৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়। পরে আরও ১৪টি সংস্থাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
গত মাসে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি, যা ২৫ নভেম্বর শেষ হচ্ছে। এরপর ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক এবং ৩০ নভেম্বর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সংসদ ও গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন।
বিকালের পর্বের সংলাপে থাকছে যারা—
আরও পড়ুন:
পর্যবেক্ষক সংস্থা: নতুন ১৬টি নিয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির